ভারত কাউকে দমিয়ে রাখে না, বরং সকলকে সাহায্য করে : মোহন ভাগবত

ছত্রপতি সম্ভাজিনগর (মহারাষ্ট্র), ২৬ নভেম্বর : বিশ্বের কোনও শক্তিই চায় না যে ভারত মাথা তুলে দাঁড়াক বা শক্তিশালী হয়ে উঠুক—এমনটাই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বুধবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিশ্ব রাজনীতির স্বার্থপর মানসিকতাকে কড়া ভাষায় বিঁধে বলেন, ভারত শক্তিশালী হলে বাকি শক্তিগুলির আধিপত্যবাদের ‘দোকান বন্ধ হয়ে যাবে’।
বর্তমান বিশ্বের পরাশক্তিগুলির মানসিকতার সমালোচনা করে মোহন ভাগবত বলেন, “বিশ্বের কোনও শক্তিই চায় না যে ভারত মাথা তুলে দাঁড়াক। এই শক্তিগুলি তাদের ক্ষমতা কিসের জন্য ব্যবহার করেছে? তারা ‘যোগ্যতমের উদ্বর্তন’ নীতিতে বিশ্বাস করে এবং মনে করে টিকে থাকার জন্য শক্তি অপরিহার্য। তাদের মতে, বিশ্বে টিকে থাকতে হলে সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, দমিয়ে রাখতে হবে এবং যতটা সম্ভব শোষণ করে নিতে হবে—তাদের কেবল কোনোমতে বেঁচে থাকার মতো সামান্যটুকু দিয়ে রাখতে হবে।”
ভারতের চিরাচরিত বসুধৈব কুটুম্বকম ও মানবিক দর্শনের কথা তুলে ধরে সঙ্ঘ প্রধান বলেন, “এখন সবাই নিজেকে সুপারপাওয়ার বলে দাবি করে এবং শক্তিশালী হয়ে ওঠার পর অন্যদের ওপর নিজেদের কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভারত যদি শক্তিশালী হয়, তবে এই সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে; কারণ ভারত কাউকে দমিয়ে রাখে না, বরং সকলকে সাহায্য করে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *