দীপাবলিতে ১৮-২০ কুইন্টাল ফুলে সাজল কেদারনাথ ধাম

কেদারনাথ, ৭ নভেম্বর : আলোর উৎসব দীপাবলি উপলক্ষে অপরূপ সাজে সাজিয়ে তোলা হলো একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামকে। মন্দির চত্বর ও গর্ভগৃহ সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ১৮ থেকে ২০ কুইন্টাল রকমারি ফুল। হিমালয়ের কোলে অবস্থিত এই পুণ্যভূমির এমন মনোহর রূপ দেখতে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী।
শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি সূত্রের খবর, প্রতি বছরের মতো এবারও দীপাবলির পুণ্যলগ্নে বাবা কেদারনাথের প্রধান মন্দির, সিংহদ্বার, সভামণ্ডপ ও পারিপার্শ্বিক প্রাঙ্গণ গাঁদা, গোলাপ ও অন্যান্য সুগন্ধি দেশি-বিদেশি ফুলে মুড়ে ফেলা হয়েছে। শীতকালীন বন্ধের ঠিক প্রাক্কালে দীপাবলির এই বিশেষ পুষ্পশোভায় ধাম চত্বরে তৈরি হয়েছে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ। ভক্তদের ‘হর হর মহাদেব’ ও ‘জয় বাবা কেদার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সমগ্র কেদার উপত্যকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *