জাহাজ নির্মাণ ক্ষেত্রে জন্য নতুন দিশা নিয়ে এগিয়ে চলেছে ভারত : প্রধানমন্ত্রী

কলকাতা, ২১ জুন : জাহাজ নির্মাণ ক্ষেত্রের জন্য নতুন দিশা নিয়ে এগিয়ে চলেছে ভারত, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ—’আইএনএস দোনাগিরি’, ‘আইএনএস সংশোধক’ এবং ‘আইএনএস অগ্রয়’-এর কমিশনিং বা নৌবহরে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দেশের সামুদ্রিক শক্তির সক্ষমতাকে পরবর্তী পর্যায়ে উন্নীত করার সময় এসেছে। সেই লক্ষ্যে, ভারত জাহাজ নির্মাণ ক্ষেত্রে জন্য একটি নতুন রূপকল্প নিয়ে এগিয়ে চলেছে। সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু নীতিগত সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে জাহাজ নির্মাণ, জাহাজ মেরামত এবং এমআরও-কে একটি বড় জাতীয় অভিযানের মূল উপাদান হিসেবে বিবেচনা করা হচ্ছে।”

প্রধানমন্ত্রী মোদী বলেন, “২০১৪ সাল পর্যন্ত দেশের প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে ১.৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। একদিকে যেমন দেশীয় প্রতিরক্ষা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমাদের প্রতিরক্ষা সামগ্রীর রফতানিও দ্রুত বাড়ছে। ২০১৪ সালে ভারত প্রায় ৭০০ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রফতানি করেছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৪০,০০০ কোটি টাকায় পৌঁছেছে। ভারতের তৈরি প্রতিরক্ষা সামগ্রী এখন বিশ্বের প্রায় ৮০টি দেশে পৌঁছচ্ছে। আত্মনির্ভরতার পথে আমাদের যাত্রায় এখনও অনেক কিছু করা বাকি এবং আমার মতে, এটি কেবল শুরু মাত্র।”

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *