ডিওয়াইএফআই নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশ্ন

কলকাতা, ২৬ নভেম্বর : ডিওয়াইএফআই-এর কলকাতার এক শীর্ষ নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে দলের ভিতর আলোচনা শুরু হয়েছে। বুধবার দলীয় সূত্রে জানা গিয়েছে, “পার্টির অভ্যন্তরে যৌন হেনস্তার ঘটনা নিয়ে এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে বঙ্গ সিপিএম”।
সূত্রের খবর, অভিযোগ প্রমাণিত হলে আর সংশোধনের সুযোগ দিতে নারাজ আলিমুদ্দিন। এতদিন সাংগঠনিক শাস্তির পাশাপাশি অভিযুক্তদের সংশোধনের সুযোগ দেওয়ার যে রীতি ছিল, তা থেকে সরে আসার ভাবনা রয়েছে দলের নেতৃত্বের। যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগের প্রমাণ মিললে সরাসরি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষেই মত তৈরি হচ্ছে। একের পর এক শীর্ষনেতার বিরুদ্ধে এমন অভিযোগ আসার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদের মধ্যেও এই প্রবনতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেও সূত্রের খবর।
বস্তুত, দলের নেতাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নতুন নয়। ২০১২ সালে কোঝিকোর পার্টি কংগ্রেসে প্রথম বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছিলেন তৎকালীন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। ২০১৫ সালে বিশাখাপত্তনম পার্টি কংগ্রেসে বিষয়টি নিয়ে সরব হন তিনি। এমনকী, পার্টি কংগ্রেসের সম্পাদকীয় প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *