এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব: গাংতের হ্যাটট্রিকের সুবাদে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-২ গোলে জয় পেল ভারত

কুয়ালালামপুর, ১৩ নভেম্বর  : মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে দালালমুন গাংতের হ্যাটট্রিকের সুবাদে ভারত অনূর্ধ্ব-১৭ পুরুষ দল সিঙ্গাপুরকে ৪-২ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘ই’-তে তাদের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে ।
২৭তম মিনিটে ইজ্জান ফরিদের গোলে সিঙ্গাপুর এগিয়ে যায়। কিন্তু দুই মিনিট পরেই গাংতের গোলে ভারত সমতা ফেরায়, যিনি ৬১–তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন। ৬৫তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল করে ফরিদ সিঙ্গাপুরকে সমতায় ফেরান। কিন্তু ৮২তম মিনিটে গাংতে তার হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ৮৮তম মিনিটে বদলি খেলোয়াড় রিস্তিক মাইতি গোল করে ব্যবধান বাড়ান।
ভারত এরপর ১৪ নভেম্বর পয়েন্ট তালিকার তলানিতে থাকা গুয়ামের মুখোমুখি হবে, তারপর ১৭ নভেম্বর গ্রুপ লিডার ফিলিস্তিন এবং ২০ নভেম্বর স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে খেলবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *