শিশু দিবসে পড়ুয়াদের সঙ্গে কেক কেটে উৎসব মুখ্যমন্ত্রী বিজয়ের, ৬১ লক্ষ পড়ুয়ার জন্য বরাদ্দ ৯.২৭ কোটি

চেন্নাই, ১৩ নভেম্বর : শিশু দিবস উপলক্ষে স্কুলপড়ুয়াদের হাতে কেক তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। শুক্রবার চেন্নাইয়ের কোলাথুর বিধানসভা এলাকার পেরাম্বুরের মাডুমা নগর এলাকায় চেন্নাই পুরসভার একটি মধ্য বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। পড়ুয়াদের কেক দেওয়ার পাশাপাশি নিজের ছবি-সহ শিশু দিবসের শুভেচ্ছাপত্রও বিলি করেন মুখ্যমন্ত্রী।
শুভেচ্ছাপত্রে লেখা ছিল, ‘অল ইজ ওয়েল… আত্মবিশ্বাসী থাকো’। পড়ুয়াদের উদ্দেশে এই বার্তাই দিয়েছেন বিজয়। অনুষ্ঠানে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের মধ্যে কেক বিতরণের কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের মোট ৬১ লক্ষ ৮৪ হাজার ৫৬৬ জন পড়ুয়ার মধ্যে কেক বিতরণের জন্য ৯ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের হাতে কেক তুলে দেওয়া হবে।
এর আগে ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের মিষ্টি বিতরণের নির্দেশ দিয়েছিল তামিলনাড়ু সরকার। সেই কর্মসূচির অংশ হিসেবেই এ দিন কোলাথুরে কেক বিতরণ শুরু হল।
এর পর কোলাথুর বিধানসভা এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উপভোক্তাদের হাতে সহায়তা তুলে দেওয়ারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *