মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে সাক্ষাৎ রাজ্যসভার সাংসদ হরভজন সিংয়ের

দেহরাদূন, ১৩ নভেম্বর : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্যসভার সাংসদ তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এই বিশেষ সৌজন্য সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী হরভজন সিংকে স্বাগত জানিয়ে ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান, খেলার প্রতি ভালোবাসা ও ক্রীড়াজগতে তাঁর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। হরভজন সিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, তিনি নিজের অসাধারণ স্পিন বোলিংয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে এক বিশেষ পরিচিতি গড়ে তোলেন। তাঁর ক্রীড়াজীবন ভবিষ্যতের তরুণ খেলোয়াড়দের জন্য এক অন্যতম অনুপ্রেরণা। এর পাশাপাশি এই বিশেষ সাক্ষাতে মুখ্যমন্ত্রী ও হরভজন সিংয়ের মধ্যে বিভিন্ন সাম্প্রতিক সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *