সাবালেঙ্কাকে হারিয়ে ডাব্লিউটিএ ফাইনালসের সেমিফাইনালে আন্দ্রিভা

 লস অ্যাঞ্জেলেস, ১৩ নভেম্বর : ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মিরা আন্দ্রিভা বুধবার আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ডব্লিউটিএ ফাইনালসের শেষ চারে পৌঁছেছেন এবং এলিনা স্ভিতোলিনা ক্যারোলিনা মুচোভার বিপক্ষে তিন সেটের জয়ে নিজের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন।
প্রথম সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ১৯ বছর বয়সি রুশ আন্দ্রিভা স্নায়ুচাপ ধরে রাখেন এবং শেষ ১১টি গেম জিতে মাত্র ৬২ মিনিটে রাউন্ড-রবিন পর্বের জয় নিশ্চিত করেন।
“হে ঈশ্বর, আমার প্রথম ম্যাচের পরের আনন্দের চেয়েও আমি এখন আরও বেশি খুশি,” আন্দ্রিভা বললেন। “আমার মনে হচ্ছে আমি আরও দুটো ম্যাচ খেলতে পারব, আমি শক্তিতে ভরপুর। আমি খুবই উদ্দীপ্ত। আমি খুব খুশি।”
আন্দ্রিভা, যিনি এই বছর তিনটি শিরোপা জিতেছেন যার মধ্যে রোলাঁ গারোসে তাঁর প্রথম মেজর শিরোপাও জিতেছেন।
২৮ বছর বয়সি সাবালেঙ্কার জন্য এটি ছিল আরও একটি হতাশাজনক পারফরম্যান্স। এই মরসুমে তার তিনটি জয়ের মধ্যে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামিতে পরপর দুটি মর্যাদাপূর্ণ জয় থাকলেও কোনো গ্র্যান্ড স্ল্যাম নেই।
“সে নিঃসন্দেহে দুর্দান্ত টেনিস খেলেছে,” সাবালেঙ্কা সাংবাদিকদের বলেন। সেই সঙ্গে তিনি বলেন,“ভালো দিকটা হলো, আমার এখনো বাছাইপর্বে উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে। আর খারাপ দিকটা হলো, টানা কতগুলো গেম হেরেছি তা আমি নিজেও জানি না, তাই সেরে উঠতে আমার কিছুটা সময় লাগবে।”
টানা ষষ্ঠবারের মতো ফাইনালে খেলতে নেমে, শুক্রবারের শেষ রাউন্ড-রবিন ম্যাচে স্ভিতোলিনাকে হারাতে পারলে সাবালেঙ্কা এখনও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবেন। এক সেট পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে স্ভিতোলিনা মুচোভাকে ৩-৬, ৬-২, ৬-২ গেমে পরাজিত করেছেন।
ইউক্রেনের অভিজ্ঞ খেলোয়াড় স্ভিতোলিনা ২০১৮ সালে ডব্লিউটিএ ফাইনালস ট্রফি জিতেছিলেন।  “আমি প্রথম সেট নিয়ে খুশি ছিলাম না,” স্ভিতোলিনা বলেছেন। “আমি ততটা ভালো খেলতে পারিনি। আমি কিছু কৌশলগত পরিবর্তন এনেছি।” “আমার মনে হয়, এটা আমাকে আরও আক্রমণাত্মক হতেও সাহায্য করেছে, কারণ আমি প্রথম সেটে খুবই নিষ্ক্রিয় ছিলাম,” স্ভিতোলিনা বলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *