কংগ্রেসকে তোপ কিরেন রিজিজুর, ছুড়ে দিলেন চারটি প্রশ্ন

নয়াদিল্লি, ২১ নভেম্বর : কংগ্রেসকে সরাসরি নিশানা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ চারটি প্রশ্ন ছুড়ে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী তথা অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ কিরেন রিজিজু। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি দেশের ইতিহাস ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে কংগ্রেসের কাছ থেকে এই চারটি প্রশ্নের জবাব দাবি করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তাঁর পোস্টে লেখেন, “কংগ্রেসকে অবশ্যই ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে: প্রথমত, ১৯৬২ সালে চিন আমার গ্রাম দখল করে নিয়েছিল। ১৯৬২-র সেই অপমানের জন্য কংগ্রেস কি ক্ষমা চাইবে? দ্বিতীয়ত, কংগ্রেস ভারতকে একটি দরিদ্র দেশ হিসেবে রেখে দিয়েছিল। কেন? তৃতীয়ত, ভারতকে কেন ‘সাপুড়েদের দেশ’ বলা হতো? চতুর্থত, ভারতের অর্থনীতিকে কেন ‘হিন্দু রেট অফ গ্রোথ’ বলে অপমান করা হতো?”
রিজিজুর এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রাক্তন কংগ্রেস সরকারগুলির আমলের বিদেশ নীতি, সীমান্ত সুরক্ষা এবং অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করেছেন। তাঁর এই পোস্ট ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *