নয়াদিল্লি, ১৯ নভেম্বর : রাজধানী দিল্লির বাতাসের গুণমান বৃহস্পতিবার আরও অবনতি ঘটেছে এবং শহরের বেশ কয়েকটি এলাকায় দূষণের মাত্রা ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী, এদিন ভোর থেকেই রাজধানীর বিস্তীর্ণ এলাকা ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে এবং সামগ্রিক বায়ুদূষণের সূচক ২৮৬-তে পৌঁছেছে।
সিপিসিবি-র সকালের পরিসংখ্যান অনুযায়ী, এদিন ভোর ৫টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার
বায়ুমান সূচক ছিল নিম্নরূপ:
এইমস সংলগ্ন এলাকা: ভোর ৬টা ২৮ মিনিটে একিউআই রেকর্ড করা হয়েছে ৩৫৪, যা ‘খুব খারাপ’ শ্রেণিভুক্ত।
আইটিও সংলগ্ন এলাকা: ভোর ৫টা ৫০ মিনিটে একিউআই ছিল ৩৫১, যা ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে।
আনন্দ বিহার: ভোর ৫টা ২০ মিনিটে একিউআই রেকর্ড করা হয়েছে ২৬৬, যা ‘খারাপ’ শ্রেণিভুক্ত।
অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকা: ভোর ৬টা ০৫ মিনিটে একিউআই ছিল ২৬৫, যা ‘খারাপ’ পর্যায়ে রয়েছে।
কনট প্লেস : ভোর ৫টা ৩০ মিনিটে একিউআই রেকর্ড করা হয়েছে ২৫৯, যা ‘খারাপ’ শ্রেণিভুক্ত।
ইন্ডিয়া গেট এবং কর্তব্য পথ: ভোর ৬টা ০৫ মিনিটে একিউআই ছিল ২৩২, যা ‘খারাপ’ পর্যায়ে রয়েছে।

