ফুঁসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ওড়িশার ছয় জেলায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধের নির্দেশ

ভুবনেশ্বর, ১৯ নভেম্বর : আসন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য দুর্যোগ ও ভারী বর্ষণের সতর্কতার কথা মাথায় রেখে রাজ্যের ছয়টি জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ছয়টি জেলার সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং বেসরকারি স্কুলের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। পড়ুয়া ও শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের এই ছুটির ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *