ছটপুজোর যাত্রী ভিড় সামাল দিতে গড্ডা-শকুরবস্তি রুটে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

কলকাতা, ১৯ নভেম্বর : ছটপুজোর মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে গড্ডা ও দিল্লির শকুরবস্তির মধ্যে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট সূচি অনুযায়ী এই বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩৪৫৯ গড্ডা-শকুরবস্তি অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় গড্ডা থেকে ছাড়বে। পরের দিন দুপুর ২টো ১৫ মিনিটে ট্রেনটি শকুরবস্তি পৌঁছবে।
অন্যদিকে, ০৩৪৬০ শকুরবস্তি-গড্ডা অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে ৩০ মিনিটে শকুরবস্তি থেকে ছাড়বে। পরের দিন রাত ১০টা ৩০ মিনিটে গড্ডায় পৌঁছবে।
যাত্রাপথে পূর্ব রেলের আওতাধীন প্রয়াহাত হল্ট, হংসডিহা, মন্দরহিল, বারাহাট, ধৌনি, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং অভয়পুর স্টেশনে দু’দিকের ট্রেনই থামবে।
ছটপুজো উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এই বিশেষ ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *