আমেঠি, ১৩ নভেম্বর : উত্তর প্রদেশের আমেঠিতে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, সংগ্রামপুর থানার অন্তর্গত খেদা মজরে পুন্নপুর গ্রামে। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মনোজ কুমার পান্ডে (৩০)।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মনোজ মুম্বাইতে থাকত। সে তার স্ত্রী ও দুই মেয়েকে মুম্বাইয়ে রেখেই দীপাবলির দিন গ্রামের বাড়িতে এসেছিল। ঘটনার সময় বাড়িতে তার মা ও বৌদি উপস্থিত ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তবে ঠিক কী কারণে ওই যুবক এই পদক্ষেপ নিল বা এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
