বান্দিপোরা, ১৩ নভেম্বর : একটানা তুষারপাতের কারণে বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা-গুরেজ সড়কে যান চলাচল । গুরেজের উপ-জেলা শাসক জানিয়েছেন, রাজদান পাস এলাকায় মাঝারি তুষারপাতের ফলে রাস্তাটি বন্ধ করতে হয়েছে। এই রাজদান পাসই গুরেজ উপত্যকাকে জেলার অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করে।
বর্ডার রোড অর্গানাইজেশনের (বিআরও) অফিসার কমান্ডিং (ওসি) জানিয়েছেন, এদিন সকাল থেকেই তুষারপাত অব্যাহত রয়েছে এবং বরফ পরিষ্কার করার জন্য দ্রুত যন্ত্রপাতি কাজে লাগানো হয়েছে। এই মুহূর্তে পাসের ওপরে প্রায় ছয় ইঞ্চি বরফ জমে গেছে। এদিকে, পীর বাবা, কাঞ্জলওয়ান, বাগতোর, তুলৈল, কিলশে এবং গুজ্জরন সহ গুরেজ উপত্যকার বিভিন্ন জনবসতিপূর্ণ ও উচ্চ পাহাড়ি এলাকায় হয়েছে হালকা থেকে মাঝারি তুষারপাত।

