কেন্দ্রীয় কৃষি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে ত্রিপুরায় প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর

আগরতলা, ৩ নভেম্বর  : কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর মঙ্গলবার রাজ্য সফরে ত্রিপুরায় এসেছেন। কেন্দ্রীয় কৃষি প্রকল্পগুলির বাস্তবায়ন, অগ্রগতি এবং বরাদ্দ অর্থের ব্যয়ের হিসাব খতিয়ে দেখতেই তাঁর এই সফর। রাজ্য সফরকালে বিভিন্ন জেলা পরিদর্শন করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে চলা প্রকল্পগুলির বাস্তব চিত্র সরেজমিনে পর্যালোচনা করবেন তিনি।

মঙ্গলবার বিকেলে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে পৌঁছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের আধিকারিকরা। বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁরা।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর জানান, সারা দেশেই ‘ক্ষেত বাঁচাও অভিযান’ চলছে। পাশাপাশি কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অধীনে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজও চলছে। এই প্রকল্পগুলির বাস্তবায়ন এবং অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করতেই তিনি ত্রিপুরা সফরে এসেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলিতে কত অর্থ ব্যয় হচ্ছে, এখনও পর্যন্ত কাজের অগ্রগতি কতটা এবং প্রকল্পগুলি বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, সেসব বিষয় তিনি নিজের চোখে খতিয়ে দেখবেন। শুধু দফতরীয় তথ্যের উপর নির্ভর না করে মাঠপর্যায়ে গিয়ে প্রকল্পের কাজের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করাই তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও জানান, রাজ্য সফরকালে তিনি ত্রিপুরার বিভিন্ন জেলা পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি কৃষি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন। তাঁর এই সফরকে ঘিরে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের বিভিন্ন স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কৃষি প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নমূলক উদ্যোগগুলির বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ারও সুযোগ তৈরি হবে এই সফরে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *