ইমাম-খালিদের জামিন-আর্জি খারিজ, দিল্লি সরকারকে সুপ্রিম নোটিশ

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : দিল্লি হিংসা মামলায় (২০২০ সাল) ধৃত ছাত্রনেতা শরজিল ইমাম, উমর খালিদের অন্তর্বর্তী জামিনের আবেদন বুধবার নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার একটি বেঞ্চ এ দিন দিল্লি সরকার ও পুলিশকে নোটিস দিয়েছে এবং জবাব জানতে চেয়েছে। বুধবারের শুনানিতে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল খালিদের হয়ে অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। তবে বেঞ্চ জানিয়ে দেয়, আজ নয়। জামিনের সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পুলিশের বক্তব্য জানতে চায়।
এদিন শুনানি চলাকালীন উমর খালিদ এবং শরজিল ইমামের পক্ষে সওয়াল করতে উঠে প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ দাভে এবং কপিল সিব্বল শীর্ষ আদালতের কাছে তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করার আর্জি জানান। তবে সেই আবেদন নাকচ করে দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, “আজ নয়, আগে রাজ্য সরকারকে তাদের জবাব দিতে দিন।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *