ছত্তিশগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ১২ লক্ষ টাকা আর্থিক সহায়তা সরকারের

বালোদাবাজার, ১৯ নভেম্বর : ছত্তিশগড়ের বালদাবাজারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে মাথাপিছু ৪ লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের সিন্ধান্ত নিলো প্রশাসন । জেলাশাসক কুলদীপ শর্মা এই আর্থিক সাহায্যের অনুমোদন দিয়েছেন বুধবার ।
বুধবার জেলা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে রয়েছেন— কাসডোল তহসিলের নারায়ণপুর গ্রামের বাসিন্দা চতুর সিং মাঝির স্ত্রী ফগনি মাঝি, পালারি তহসিলের কুচি গ্রামের বাসিন্দা টিকিরামের পুত্র ওমপ্রকাশ এবং টুণ্ডরা তহসিলের মড়ওয়া গ্রামের বাসিন্দা পুনিরাম কানওয়ারের পুত্র দুর্গেশ কানওয়ার। প্রবল ঝড়-বৃষ্টির সময় ঘরের চাল ও বাঁশ-বলি ভেঙে চাপা পড়ে এবং নদী ও নালার জলে ডুবে এই তিনজন ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলাশাসক সংশ্লিষ্ট তহসিলদারদের নির্দেশ দিয়েছেন, অবিলম্বে আরটিজিএসের মাধ্যমে এই অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *