রিমস জমি কেলেঙ্কারি মামলায় পদক্ষেপ এসিবি-র, তৎকালীন জেলা সাব-রেজিস্ট্রারের আবাসনে হানা

রাঁচি, ২৩ নভেম্বর  : রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এর জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় পদক্ষেপ নিলো দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)| শনিবার রাঁচির তৎকালীন জেলা সাব-রেজিস্ট্রার বৈভবমণি ত্রিপাঠীর উত্তর প্রদেশের গোরক্ষপুরের আবাসনে হানা দেয় তারা। তল্লাশিতে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে।
রবিবার এসিবি আধিকারিকদের সূত্রে জানা গেছে, মামলার তদন্তে কাজে লাগতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে উদ্ধার হওয়া সামগ্রী থেকে। তদন্তকারী সংস্থা এবার এই নথিপত্র ও ডিজিটাল ডিভাইসগুলো খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।
উল্লেখ্য, রিমস-এর জমি সংক্রান্ত কেলেঙ্কারির মামলায় এসিবি রাঁচি থানায় চলতি বছরের ৫ জানুয়ারি এফআইআর দায়ের করেছিল। মামলার তদন্ত চলাকালীন তৎকালীন জেলা সাব-রেজিস্ট্রার বৈভবমণি ত্রিপাঠীর ভূমিকা তদন্তের আওতায় আসে। প্রসঙ্গত, এই মামলায় প্রতারণা, জালিয়াতি, ভুয়ো নথিপত্র ব্যবহার এবং অপরাধমূলক ষড়যন্ত্র সংক্রান্ত একাধিক ধারায় তদন্ত চলছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনেও তদন্ত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *