বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর নতুন এসি ভলভো বাস পরিষেবা চালু, বিনামূল্যে যাতায়াতের সুবিধা মহিলাদের

হাওড়া, ১৯ নভেম্বর : বেলুড় মঠ থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত চালু হল নতুন এসি ভলভো বাস পরিষেবা। বুধবার সকাল ১১টায় বেলুড় মঠের প্রধান ফটকের সামনে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। ডব্লিউবিটিসির উদ্যোগে চালু হওয়া এই বাসের নম্বর (ACT-11)।
বাসটি বেলুড় মঠ থেকে ডানকুনি, চাঁপাডাঙা, আরামবাগ ও কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত চলবে। এই পরিষেবার ফলে রামকৃষ্ণ মঠ ও সারদা মায়ের জন্মস্থান দর্শনে যাওয়া ভক্তদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। বিশেষ উল্লেখযোগ্য, এই বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমরা যেটা চালাব, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে।” তিনি জানান, একসময় এই পরিষেবা চালু হলেও পরে বন্ধ হয়ে গিয়েছিল। এবার তা স্থায়ীভাবে চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, আগামী দিনে যাত্রী চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। ইতিমধ্যেই পরিবহণ দপ্তর ৩০টি সরকারি ভলভো বাস আনছে। নতুন বাসে বায়ো-টয়লেট, আরামদায়ক আসন-সহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *