নারায়ণগড় স্টেশনে ১৫ কেজির বেশি গাঁজা-সহ গ্রেফতার এক

খড়গপুর, ১৮ নভেম্বর : মঙ্গলবার নারায়ণগড় স্টেশন থেকে ১৫.৫৪১ কিলোগ্রাম গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ (জিআরপি)। ধৃত অভিযুক্তের নাম হাফিজুল মণ্ডল (৩৩)। তিনি উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত আমুদিয়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, মঙ্গলবার সকালে খড়গপুর রেল পুলিশ (জিআরপি) নারায়ণগড় রেল স্টেশনে তল্লাশির সময় হাফিজুল মণ্ডলকে আটক করে। সে স্বরূপগরে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এই সময় তার কাছে থাকা দুটি ব্যাগ থেকে গাঁজার ১৫টি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলির মোট ওজন ১৫.৫৮১ কিলোগ্রাম। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় এনডিপিএস আইনের অধীনে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। জানা গেছে, পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *