ছটব্রতী ও দেশবাসীর মঙ্গল কামনায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

নয়াদিল্লি, ১৬ নভেম্বর: উদীয়মান সূর্যদেবকে ‘ঊষা অর্ঘ্য’ নিবেদনের মধ্য দিয়ে সোমবার চার দিনব্যাপী ছট মহাপর্বের পবিত্র আচার-অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। এই শুভ উপলক্ষ্যে দেশের সকল ব্রতী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি বিশেষ বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটে লিখেছেন, “উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মহাপর্ব ছটের চার দিনব্যাপী আচার-অনুষ্ঠানের সমাপ্তি হলো। প্রকৃতির প্রতি নিবেদিত এই দিব্য উৎসবে দৃঢ় সংকল্প এবং আধ্যাত্মিক সাধনার এক অপূর্ব সঙ্গম দেখা গিয়েছে। আমি ছঠি মাইয়ার কাছে প্রার্থনা করি, তিনি যেন ব্রত পালনকারী সমস্ত ভক্ত এবং দেশজুড়ে থাকা আমার পরিবারের সকল সদস্যের ওপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন।”

উল্লেখ্য, ‘নহায়-খায়’ এবং ‘খরনা’ ব্রতের পর রবিবার অস্তগামী সূর্যকে সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করেছিলেন পুণ্যার্থীরা। সোমবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে ব্রতীদের ৩৬ ঘণ্টার কঠোর নির্জলা উপবাসের সমাপ্তি ঘটল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *