ইডেন গার্ডেন্সে বাংলা দলের অনুশীলন শিবির ও প্রস্তুতি ম্যাচ হল

কলকাতা, ১০ নভেম্বর : রঞ্জি ট্রফির প্রথম পর্ব শেষ, এ বার বাংলার নজর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই।

রঞ্জি ট্রফির এলিট পর্বের প্রথম পর্ব শেষ হতে না হতেই এবার সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিয়েছে বাংলার খেলোয়াড়রা। উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর শনিবার থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট পর্ব। টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রস্তুতি জোরদার করতে সোমবার ইডেন গার্ডেন্সেই নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ সোমবার খেলেছে বাংলার সিনিয়র পুরুষ দল। দলের প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লার নজরদারিতেই চলে এই অনুশীলন ম্যাচ। উপস্থিত ছিলেন সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাসও।

অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে এ বারের সৈয়দ মুস্তাক আলি ট্রফির অভিযান শুরু করবে বাংলা। আগামী শনিবার মুম্বইয়ে প্রথম ম্যাচে কর্নাটকের মুখোমুখি হবে। প্রতিযোগিতার শুরুতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য বাংলার রয়েছে আপাতত

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *