যুব অলিম্পিক: মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জয় করলেন শৌর্য আম্বুরে

ডাকার (সেনেগাল), ৯ নভেম্বর  : প্রতিশ্রুতিশীল ভারতীয় স্প্রিন্টার শৌর্য আম্বুরে রবিবার যুব অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে নিজের সেরা সময় করে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের ১৭ বছর বয়সি আম্বুরে ছিলেন এই গেমসে ভারত থেকে একমাত্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট এবং তিনি ১৩.৫৯ সেকেন্ডের ব্যক্তিগত সেরা সময় করে পোডিয়ামে স্থান নিশ্চিত করেন। বাতাসের সহায়তায় ১৩.১৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন চিনের ঝাং কেইয়ি। তাঁর পরেই ১৩.৫৭ সেকেন্ড সময় নেন ফরাসি আনা পিটার্স।
প্রকৃতপক্ষে, অ্যাম্বুরে একই দিনে দুইবার তার ব্যক্তিগত সেরা সময়কে ছাড়িয়ে যান, সেমিফাইনালে তিনি ১৩.৭৭ সেকেন্ড সময় নিয়েছিলেন। তিনি এখন ১৮ মাসের ব্যবধানে এশিয়ান অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ইয়ুথ গেমস এবং ইয়ুথ অলিম্পিক গেমসে পদক জিতেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *