সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠকে সাংগঠনিক শক্তি ও ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতিতে জোর

আগরতলা, ১৮ জুন : আগরতলায় দশরথ দেব স্মৃতি ভবনে সিপিআই(এম)-এর দুই দিনের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে এই বৈঠকে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য ত্রিদিব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ দলের শীর্ষ নেতৃত্ব।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, বৈঠকে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক ঘটনাবলি এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর্যালোচনাও বৈঠকে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে। তৃণমূল স্তর থেকে সংগঠনকে আরও সক্রিয় করে জনস্বার্থভিত্তিক আন্দোলন জোরদার করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

দলীয় নেতৃত্বের মতে, আগামী দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আরও ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও বৈঠকে উঠে এসেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *