চন্দননগর কলেজে জেলা স্তরের ডাকটিকিট প্রদর্শনী ‘চন্দনফিলেক্স-২০২৬’

হুগলি, ২৮ নভেম্বর : চন্দননগর কলেজে আয়োজিত হল জেলা স্তরের ডাকটিকিট প্রদর্শনী ‘চন্দনফিলেক্স-২০২৬’। ডাকটিকিটের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও দেশের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরার উদ্দেশ্যে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন ধরনের ডাকটিকিটের সম্ভার দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (এডিএম), মহকুমাশাসক (এসডিও), চন্দননগর পুরনিগমের কমিশনার, চন্দননগর কলেজের অধ্যক্ষ এবং ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট। তাঁদের উপস্থিতিতে প্রদর্শনীর গুরুত্ব ও তাৎপর্য আরও বৃদ্ধি পায়।
ডাকটিকিট কেবলমাত্র ডাক পরিষেবার একটি মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশ-বিদেশের ইতিহাস, ঐতিহাসিক ঘটনা, বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্য। তাই ডাকটিকিট সংগ্রহের প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলা এবং এই সংগ্রহের মধ্য দিয়ে ইতিহাসকে জানার সুযোগ করে দেওয়াই এ ধরনের প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।
‘চন্দনফিলেক্স-২০২৬’ চন্দননগরের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য সংযোজন। এই প্রদর্শনীর মাধ্যমে ডাকটিকিট সংগ্রাহকদের পাশাপাশি ছাত্রছাত্রী ও সাধারণ মানুষও ডাকটিকিটের জগৎ সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *