সৈয়দ মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২৬ ব্যাডমিন্টন: শীর্ষ বাছাই ধ্রুব কপিলা-তানিশা ক্র্যাস্টো ছিটকে গেলেন

নয়াদিল্লি, ২৮ নভেম্বর :বৃহস্পতিবার সৈয়দ মোদী ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে সরাসরি গেমে পরাজিত হয়ে শীর্ষ বাছাই ধ্রুব কপিলা ও তানিশা ক্র্যাস্টো মিশ্র দ্বৈত প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন।
ব্যাডমিন্টন র্যাঙ্কিংয়ে ২৪তম স্থানে থাকা ধ্রুব কপিলা এবং তানিশা ক্র্যাস্টো, ২২-২০, ২১-১৫-তে বিশ্বের ৬১ নম্বরে থাকা মালয়েশিয়ার উই ই হার্ন এবং ভ্যানি গোবির কাছে হেরে গেছেন।
সপ্তম বাছাই ধ্রুব রাওয়াত ও মনীষা ইন্দোনেশিয়ার এম. নাওয়াফ খইরিয়ানশাহ এবং ইন্দাহ চাহ্যা সারি জামিলের কাছে ২১-১৬, ২১-১৫ গেমে হেরে মিশ্র দ্বৈত ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন।
ইংল্যান্ডের দ্বিতীয় বাছাই জুটি ক্যালাম হেমিং ও এস্টেল ভ্যান লিউয়েনের কাছে ২১-১১, ২১-১৪ গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ভাবিয়া ছাবড়া ও অদিতি ভাট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *