দেহরাদুন, ২৮ নভেম্বর : উত্তরাখণ্ডে প্রথমবারের মতো পালিত হচ্ছে বিপর্যয় মোকাবিলা দিবস। শুক্রবার দেহরাদুনের সচিবালয়ে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি বিভিন্ন স্কুল ও ডিগ্রি কলেজের পড়ুয়ারাও অনলাইনে এই কর্মসূচিতে অংশ নেয়।
বিপর্যয় মোকাবিলা দিবস উপলক্ষে ২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কর্মসূচি ও মহড়ার আয়োজন করা হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং উদ্ধার ও ত্রাণকার্যে প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ নভেম্বর উত্তরকাশীর সিলক্যারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে দীর্ঘ ও কঠিন উদ্ধার অভিযানের পর নিরাপদে বাইরে বের করে আনা হয়েছিল। সেই সফল উদ্ধার অভিযানের স্মৃতিতেই উত্তরাখণ্ডে প্রথমবারের মতো ২৭ নভেম্বর থেকে বিপর্যয় মোকাবিলা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

