গ্রেফতার তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের ভাই মোজাফফর, পেশ করা হবে আদালতে

উত্তর দিনাজপুর, ২৩ নভেম্বর  : তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেনের ভাই মোজাফফর হোসেনকে ইটাহার থানার পুলিশ গ্রেফতার করেছে। দলীয় সূত্রে খবর, বিধায়ক মোশারফ হোসেন মমতা-পন্থী তৃণমূলের নেতা| তিনি ব্লক যুব তৃণমূলের সভাপতি পদেও রয়েছেন।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ইটাহারের চেকপোস্ট এলাকার বাড়ি থেকে মোজাফফরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশের তরফেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।পুলিশ সূত্রে খবর, ধৃতকে রবিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
এদিকে, এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইটাহারের স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মমতা-পন্থী তৃণমূলের একটি অংশের অভিযোগ, বিধায়ক মোশারফ হোসেনের ওপর চাপ সৃষ্টি করতে এবং তাঁকে রাজনৈতিক শিবির বদলাতে বাধ্য করার উদ্দেশ্যেই তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে মমতা-পন্থী তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের উদাহরণও দিচ্ছেন অনেকে। তাঁদের দাবি, সম্প্রতি হামিদুল রহমান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছিলেন। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন হামিদুলের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর ফাইল খোলার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *