নয়াদিল্লি, ২৩ নভেম্বর : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী অধ্যক্ষের সংবিধান সংক্রান্ত গভীর জ্ঞান এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রতি তাঁর অঙ্গীকারের প্রশংসা করেন।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সহৃদয় স্বভাব ও সংবিধান সম্পর্কে গভীর উপলব্ধি কক্ষের কার্যকর পরিচালনার ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকার সকলকে অনুপ্রাণিত করে। ঈশ্বর তাঁকে দীর্ঘায়ু দান করুন এবং সর্বদা সুস্থ রাখুন।”
উল্লেখ্য, ১৯৬২ সালের ২৩ নভেম্বর রাজস্থানের কোটায় জন্মগ্রহণ করা ওম বিড়লা টানা দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিন লোকসভার অধ্যক্ষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

