দোকান মালিকের বাড়িতে তালা ভেঙে তিন লক্ষ টাকা চুরির অভিযোগ, হিলি থেকে গ্রেফতার কর্মচারী

শিলিগুড়ি, ২৩ নভেম্বর : দোকান মালিকের বাড়ির তালা ভেঙে তিন লক্ষ টাকা চুরির অভিযোগে গ্রেফতার দোকানের এক কর্মচারী। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি-তে অভিযান চালিয়ে মাটিগাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম দেবাশিস রায় বলে জানা গিয়েছে। শনিবার রাতে অভিযুক্তকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা জ্যোৎস্না ঘোষ ২৬ অক্টোবর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, ২৩ অক্টোবর তাঁর দোকানের কর্মী দেবাশিস রায় বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ তিন লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। চুরির গোটা ঘটনা বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বলেও জানান তিনি।
অভিযোগ পাওয়ার পর মাটিগাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) পুলিশ দক্ষিণ দিনাজপুরের হিলি-তে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তকারীদের অনুমান, চুরির টাকা দিয়ে অভিযুক্ত মোটরসাইকেল কিনেছিল| সেটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *