কোহলির ঝোড়ো ইনিংসে উড়ে গেল নিউজিল্যান্ড

অকল্যান্ড, ৫ নভেম্বর : বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। অকল্যান্ডের ইডেন পার্কে ডিএলএস পদ্ধতিতে ৩২ ওভারে ১৪৩ রানের লক্ষ্য পায় সফরকারীরা। ৫৬ বল হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল শুভমান গিলের দল।

 বুধবার প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের বিরূদ্ধে দাঁড়াতেই পারেন নি নিউজিল্যান্ড। একপর্যায়ে ১১৫ রানে সাত উইকেট হারায় স্বাগতিকরা। শেষ দিকে ব্লেয়ার টিকনারের ২৩ বলে ৩৪ রানের ইনিংসে ৪০.২ ওভারে ১৮৫ রানে অলআউট হয় তারা। ভারতের হয়ে ৭০ রান দিয়ে ৪ উইকেট নেন আর্শদীপ সিং। গুরনুর ব্রার নেন তিন উইকেট ও আনশুল কাম্বোজ নেন দুটি।

 এই রানের জবাব দিতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে যান রোহিত শর্মা।  তবে দ্বিতীয় উইকেটে শুভমান গিল ও কোহলি ১১৩ রানের জুটি গড়েন। কোহলি ৫১ বলে ৭৪ রান করেন। গিল করেন ৩৭ রান। কোহলি আউটের পর ভারত পরপর দুই উইকেট হারালেও রাহুল ও নামান ধীরের ব্যাট থেকে ভারতের সহজ জয় আসে।

 ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ৭ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে ভারতীয় সময় সকাল ৭:৩০ মিনিটে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *