প্রথম ডিভিশন একদিনের ক্রিকেটে – ভবানীপুর, কালীঘাট ও টাউন ক্লাব জিতল

কলকাতা, ১৮ নভেম্বর : প্রথম ডিভিশন একদিনের ক্রিকেটে সিএবি-র প্রথম ডিভিশন একদিনের লিগ কাম নকআউট প্রতিযোগিতায় জয় পেল ভবানীপুর, কালীঘাট ও টাউন ক্লাব।
মঙ্গলবার প্রথম ম্যাচেই ভবানীপুর ক্লাব ৪৫ ওভারে ৬ উইকেটে ২৩০ রান তোলে। শুভঙ্কর বালা – ৪৩ রান ও অভিষেক দাস ৩৩ রান করে। এর জবাবে ইস্টবেঙ্গল ক্লাব ৩৮.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায়। অরুণ বি ও অনুরাগ তিওয়ারি চারটি করে উইকেট তুলে নিয়েছে। এদিন খেলার ময়দানে ৫৬ রানে জয়ী ভবানীপুর।
অন্যম্যাচে কালীঘাট ক্লাব ৪২.২ ওভারে ৫ উইকেটে ২৪৯ রান তুলে আরিয়ান ক্লাবের ২৪৬/৪-এর জবাবে ৫ উইকেটে জিতল। কৌশিক ঘোষ করে ৭৯ রান। অপর ম্যাচে রাজস্থান ক্লাবের ১৭৭ রানের জবাবে টাউন ক্লাব ২৫.৪ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তুলেছে। তিন উইকেটে জিতল। এর মধ্যে উল্লেখযোগ্য অঙ্কুর পাল ৫৬ রান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *