ধর্মশালা, ১৩ নভেম্বর: প্রাকৃতিক চাষাবাদে যুক্ত কৃষকদের সঙ্গে মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখুর প্রস্তাবিত ‘সিএম-কিষাণ সংবাদ’ কর্মসূচিটি অনুষ্ঠিত হতে চলেছে ১৮ নভেম্বর, তান্ডার ড. রাজেন্দ্র প্রসাদ সরকারি মেডিকেল কলেজের (টিএমসি) শোভা সিং অডিটোরিয়ামে । পালামপুরের এ.টি.এম.এ-র প্রকল্প আধিকারিক জানিয়েছেন, প্রশাসনিক কারণে এই কর্মসূচির পূর্বনির্ধারিত স্থান পরিবর্তন করা হয়েছে।
এই বিষয়ে কাংড়ার জেলাশাসক ও পুলিশ সুপারকে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা, ভিআইপি প্রোটোকল, যানবাহন ও পার্কিং ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় বন্দোবস্ত সুনিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। তবে অন্যান্য সমস্ত ব্যবস্থা, কার্যকলাপ এবং রূপরেখা পূর্বে জারি করা নির্দেশিকা অনুযায়ীই অপরিবর্তিত থাকবে। তিনি আরও জানান, ১৮ নভেম্বর দুপুর ২টোয় এই অনুষ্ঠানটি শুরু হবে এবং এতে প্রায় ৬০০ থেকে ৮০০ জন কৃষকের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

