জম্মু, ১৩ নভেম্বর : জম্মু ও কাশ্মীরে বেসরকারি সংস্থাগুলির কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে জানালেন সংস্থার কর্মচারীরা। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থাগুলির কর্মীরা নিজেদের প্রতিবাদ জানান এবং চাকরির নিরাপত্তার দাবি তোলেন।
কর্মী চাটাইয়ের প্রসঙ্গে এদিন সাংবাদিকদের সামনে তাঁরা অভিযোগ তোলেন, বেসরকারি সংস্থাগুলি কোনও উপযুক্ত কারণ ছাড়াই কর্মীদের চাকরি থেকে বের করে দিচ্ছে, যার ফলে তাঁদের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ছে। পরিবার প্রতিপালনের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁরা এই বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।
কর্মচারীরা আরও দাবি করেন, কর্মী ছাঁটাইয়ের এই ঘটনাগুলির নিরপেক্ষ তদন্ত করা হোক এবং নিয়ম লঙ্ঘনকারী সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি কর্মচারীদের অধিকার ও কর্মসংস্থানের সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে এদিন।

