জম্মু, ১৩ নভেম্বর : সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের লালফামকিমা এলাকার আন্তর্জাতিক সীমান্তের কাছে খেত থেকে উদ্ধার করলো একটি ডিজেআই ম্যাট্রিক্স ৩০০ ড্রোন ।
এদিন প্রশাসনিক সূত্রে জানা গেছে, নীল ও লাল রঙের আলোযুক্ত একটি সন্দেহভাজন ড্রোন মধ্যরাতের কাছাকাছি সময়ে বিএসএফ-এর ১০১ নম্বর ব্যাটালিয়নের এলাকার ওপর চক্কর কাটতে দেখা যায়। তবে এয়ার ডিফেন্স সিস্টেম (এডএস)-এর মাধ্যমে কোনো ড্রোন উড়ে আসার সংকেত পাওয়া যায়নি। এরপরেই বিএসএফ ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। এই সময় কর্মীরা এদিন সকাল সাড়ে আটটা নাগাদ আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৭০০-৮০০ মিটার অভ্যন্তরে একটি খেত থেকে ওই ড্রোনটি উদ্ধার করে। ড্রোনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এর উৎস জানতে পালাউডার সীমান্ত সদর দফতরে পাঠানো হয়েছে।

