খানাকুল রামমোহন মেলার সূচনা, ম্যারাথনে যুবসমাজের অংশগ্রহণ

হুগলি, ১৩ নভেম্বর : এক অভিনব উদ্যোগের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হলো খানাকুল রামমোহন মেলার শুভ সূচনা। মেলাকে কেন্দ্র করে আয়োজিত হয় বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
যার নাম দেওয়া হয়েছে ‘রান ফর ইয়ুথ খানাকুল’। যুবসমাজকে খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ সমাজ গড়ার বার্তা দিতেই এই বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এলাকার বহু যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের উৎসাহ ও উদ্দীপনায় গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। তাঁর উপস্থিতিতে যুবসমাজের অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে রামমোহন মেলার শুভ সূচনা হয়। এই অভিনব উদ্যোগ ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *