এফআইএইচ ইয়ুথ হকি৫এস বিশ্বকাপ ২০২৬: ভারতীয় পুরুষ ও মহিলা দলের ফিক্সচার ঘোষণা; সম্পূর্ণ সময়সূচী

কলকাতা, ২৮ নভেম্বর : ভারতের পুরুষ ও মহিলা দল ৯ থেকে ১২ ডিসেম্বর মিশরের কায়রোতে অনুষ্ঠিতব্য প্রথম এফআইএইচ ইয়ুথ হকি৫এস বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে এবং টুর্নামেন্টের সূচিতে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় পুরুষ দলকে বাংলাদেশ, সুইজারল্যান্ড ও চিলির সঙ্গে ‘বি’ পুলে রাখা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের অভিযান শুরু করবে এবং ১০ ডিসেম্বর সুইজারল্যান্ড ও চিলির মুখোমুখি হবে।
অন্যদিকে, মহিলা দল আয়োজক মিশর, ব্রাজিল এবং কাজাখস্তানের সাথে ‘এ’ পুলে রয়েছে। ভারত ৯ ডিসেম্বর ব্রাজিলের বিপক্ষে তাদের যাত্রা শুরু করবে, এরপর ঐ দিনই মিশরের বিপক্ষে এবং ১০ ডিসেম্বর কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে।
জুলাই মাসে ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ইয়ুথ হকি৫এস এশিয়ান চ্যাম্পিয়নশিপে শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে ভারত উদ্বোধনী বৈশ্বিক টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছে। পুরুষ দল স্বর্ণপদক এবং মহিলা দল রৌপ্যপদক জিতে নিজ নিজ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর এবং পদক নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।
এফআইএইচ ইয়ুথ হকি৫এস বিশ্বকাপ ২০২৬-এ ভারতের ফিক্সচার:
মহিলা দল (পুল এ):
৯ডিসেম্বর: ভারত বনাম ব্রাজিল – দুপুর ১২টা।
৯ডিসেম্বর: ভারত বনাম মিশর –১১:২০পিএম।
১০ডিসেম্বর: ভারত বনাম কাজাখস্তান –৪পিএম।
পুরুষদের দল (পুল বি):
৯ডিসেম্বর: ভারত বনাম বাংলাদেশ –৪পিএম।
১০ডিসেম্বর: ভারত বনাম সুইজারল্যান্ড –১২:৪০পিএম।
১০ডিসেম্বর: ভারত বনাম চিলি –রাত ৮টা।
(সব ম্যাচ ভারতীয় সময় অনুসারে হবে।)

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *