বডগামে ব্যর্থ এটিএম লুটের চেষ্টা, তদন্তে পুলিশ

 বডগাম, ২৮ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের বডগাম জেলার চাদুরা এলাকায় ব্যর্থ হলো এটিএম লুটের চেষ্টা। ঘটনাটি ঘটেছে শুক্রবার। এ প্রসঙ্গে শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নগদ টাকা লুটের উদ্দেশ্যে চোরেরা জেসিবি মেশিন ব্যবহার করে চাদুরা এলাকায় অবস্থিত ওই এটিএমটি উপড়ে ফেলার চেষ্টা করে। তবে এটিএম ভাঙতে ব্যর্থ হওয়ায় তাদের সেই চেষ্টা ভেস্তে যায়।
খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা জেসিবি মেশিন এবং অপরাধের সময় ব্যবহৃত গাড়ি সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্হলে থেকে জেসিবি মেশিন ও গাড়িটি বাজেয়াপ্ত করেছে। এটিএম লুটের ব্যর্থ চেষ্টায় জড়িত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *