লখনউ, ২৬ নভেম্বর : বুধবার নিজের বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের সঙ্গে আন্তরিক সাক্ষাৎ ও মতবিনিময় করেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এদিনের সাক্ষাতের সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সমস্যা, প্রত্যাশা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে শোনেন তিনি।
উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এদিন বিভিন্ন অভিযোগকারীর অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির জন্য এদিন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যাগুলির দ্রুত, কার্যকর ও মানসম্মত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।
তিনি আরও বলেন, জনসেবাই আমাদের অঙ্গীকার। সকলের সেবা এবং সকলের সম্মানই আমাদের লক্ষ্য। জনগণের সমস্যার সমাধান করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজ্য সরকার সাধারণ মানুষের স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিটি নাগরিকের সমস্যার সমাধানে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাঁদের সমস্যা শোনা এবং তার সমাধান নিশ্চিত করা একজন জনপ্রতিনিধির দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের প্রচেষ্টা হলো প্রতিটি প্রয়োজনীয় ব্যক্তি যেন সময়মতো ন্যায়বিচার ও সুরাহা পান।

