কানপুর, ২৪ নভেম্বর : উত্তর প্রদেশের কানপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার, ঘাটমপুর থানার অন্তর্গত জাহাঙ্গীরাবাদ গ্রামের কাছে । এদিন এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম রাম বহোরি (৪০)। সে জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা । সে পেশায় দিনমজুর ছিল।
এদিন ওই পুলিশ আধিকারিক আরও জানান, গত কয়েক দিন ধরে জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা রাম বহোরির মানসিক অবস্থা ভালো ছিল না। কানপুরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার কানপুর-বান্দা রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

