বদলে গেল বারাণসীর আবহাওয়া, বৃষ্টির পরই পারদ-পতন

বারাণসী, ২৩ নভেম্বর : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে উত্তর প্রদেশের বারাণসীর আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। রবিবার সকাল থেকেই শহরের আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়েছে এবং সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। শনিবার গভীর রাতের বৃষ্টির পর রবিবার বারাণসীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ স্থলভাগে আছড়ে পড়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাবে পূর্ব ভারতের পাশাপাশি উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের আবহাওয়াতেও পরিবর্তন এসেছে। শনিবার গভীর রাতে বারাণসীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়। এর জেরে রবিবার সকাল থেকে শহরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শীতল বাতাস বইতে শুরু করে, যা শহরে শীতের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। হঠাৎ এই বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে রবিবার সকালে নেমেছে তাপমাত্রা। তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সাধারণ মানুষ হালকা শীতের অনুভূতি পান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *