শনিবার ও রবিবার মহারাষ্ট্র ও তামিলনাড়ু সফর করবেন উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২১ নভেম্বর : উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন শনিবার ও রবিবার (২১ ও ২২ নভেম্বর) মহারাষ্ট্র ও তামিলনাড়ু সফর করবেন। এই সফরকালে তিনি পুণেতে সিমবায়োসিস ইন্টারন্যাশনাল (ডিমড) বিশ্ববিদ্যালয়-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি চেন্নাইয়ের নেল্লাই নাদার ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুলের ৪২তম বার্ষিক অনুষ্ঠানে অংশ নেবেন।
উপরাষ্ট্রপতি সচিবালয়ের সূত্রে জানা গেছে, উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন শনিবার মহারাষ্ট্রের পুণেতে আয়োজিত সিমবায়োসিস ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর তিনি চেন্নাই যাবেন। সেখানে রবিবার (২২ নভেম্বর) নেল্লাই নাদার ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুলের ৪২তম বার্ষিক অনুষ্ঠানে যোগ দেবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *