দেব দীপাবলি উপলক্ষ্যে সেজে উঠছে শ্রী কাশী বিশ্বনাথ ধাম, নিরাপত্তায় কড়া ব্যবস্থা

বারাণসী, ২১ নভেম্বর : দেব দীপাবলি উৎসবকে সামনে রেখে বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ ধামে জোরকদমে চলছে প্রস্তুতি। আলোকসজ্জা এবং নানা প্রজাতির ফুল দিয়ে অপরূপ সাজে সাজিয়ে তোলা হচ্ছে গোটা মন্দির চত্বর।
শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্যম মিশ্র জানিয়েছেন, “দেব দীপাবলি উপলক্ষে শ্রী কাশী বিশ্বনাথ ধামকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সাজসজ্জার কাজ চলছে জোরকদমে। গোটা চত্বরটি সাজানোর জন্য ১৯টি ভিন্ন প্রজাতির ফুল ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ ধামটিকে চারটি জোনে ভাগ করা হয়েছে এবং জোন অনুযায়ী সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে।”
ভক্তদের দর্শন ও নিরাপত্তার ব্যবস্থা প্রসঙ্গে তিনি আরও জানান, “পুণ্যার্থীদের সুবিধার্থে ব্যারিকেডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। উৎসব উপলক্ষে প্রথাগত সমস্ত রীতিনীতি মেনে পূজার্চনা করা হবে এবং গোটা ধাম জুড়ে প্রদীপ প্রজ্বলন করা হবে। সমস্ত ভক্ত যাতে অত্যন্ত সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে তাঁদের পুজো দিতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *