দ্বিতীয় দিন শেষে দ.আফ্রিকার সংগ্রহ ২৮৭

জোহানেসবার্গ, ১৮ নভেম্বর : জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশ থেকে ১১৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪০০ রান। দলের হয়ে জোড়া সেঞ্চুরি হাঁকান দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় (১৩৭) ও লিটন কুমার দাস (১২০)।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার এইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। তিনি ৮ বলে ৪ রান করে ফেরেন। এরপর দলের হাল ধরেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। দ্বিতীয় উইকেটে তারা ২০১ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিতেই সেঞ্চুরি করেন অ্যাকারম্যান। আর সেঞ্চুরির পথে থাকা জুবায়েরকে ৮৩ রানে আউট করে জুটি ভাঙেন মুমিনুল হক সৌরভ।
এরপর অধিনায়ক টিম্বা বাভুমার সঙ্গে ৬১ রানের জুটি গড়েন অ্যাকারম্যান। এই জুটির বিচ্ছেদ ঘটান হাসান মাহমুদ। তিনি অ্যাকারম্যানকে আউট করেন। ১৫৭ রান করে ফেরেন মার্কাস অ্যাকারম্যান। এরপর মাত্র ১১ রানের ব্যবধানে হাসান মাহমুদের তৃতীয় শিকারে পরিনত হন ম্যাথু ব্রিটজক। দিনের শেষে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক টিম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *