ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন ফরাসি ফুটবল প্রধান

নিওঁ (সুইজারল্যান্ড), ১৮ নভেম্বর : আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। উয়েফা নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী উয়েফা সদস্য দেশগুলোর সমর্থন পাচ্ছেন তিনি।
৬৩ বছর বয়সি দিয়ালোর আগামী মার্চের নির্বাচনে দাঁড়ানোর কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, “সোমবার উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, উয়েফা নির্বাহী কমিটিতে প্রতিনিধিত্বকারী জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে এবং সর্বসম্মতিক্রমে তাকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *