জাতীয় প্রেস দিবস উপলক্ষে ছাপরায় আয়োজিত বিশেষ সেমিনার

সারণ, ১৭ নভেম্বর : জাতীয় প্রেস দিবস উপলক্ষে সোমবার  বিহারের ছাপরার কালেক্টরেট সভাঘরে আয়োজন করা হয় একটি সেমিনারের । অনুষ্ঠানের সূচনা করেন সিটি এসপি এবং  প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলা জনসংযোগ আধিকারিক।

সিটি এসপি রাজ কিশোর সিং এদিন বলেন , সাংবাদিকতা গণতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। তথ্যের দ্রুত প্রবাহের এই যুগে বিভ্রান্তিকর খবর থেকে দূরে থাকা এবং তথ্যের সত্যতা যাচাই ও নিরপেক্ষতা বজায় রাখাই সবচেয়ে জরুরি। তিনি প্রশাসন এবং মিডিয়ার মধ্যে সুস্থ ও পারস্পরিক যোগাযোগের ওপর বিশেষ জোর দেন।

জেলা জনসংযোগ আধিকারিক বলেন, সাংবাদিকতার দায়িত্ব কেবল সেটাই দেখানো নয় যা মানুষ দেখতে চায়, বরং সেই সমস্ত জনসমস্যাগুলিকে সামনে নিয়ে আসা যা সমাজের স্বার্থে জানা অত্যন্ত প্রয়োজন। ভিউজ এবং টিআরপির দৌড়ে খবরের বিশ্বাসযোগ্যতার সঙ্গে কোনওভাবেই আপস করা উচিত নয়।

অনুষ্ঠান চলাকালীন মিডিয়া প্রতিনিধিরা বিভিন্ন সমসাময়িক বিষয় উত্থাপন করেন। সেমিনারের মূল বার্তা ছিল, দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজে স্থায়ী বিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *