রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ পুরীর, শপথবাক্য পাঠ করালেন রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ হিসেবে মঙ্গলবার শপথ গ্রহণ করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং (ললন সিং), ডঃ মনসুখ মান্ডব্য এবং অর্জুন রাম মেঘওয়াল-সহ সংসদ ও সরকারের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মাসে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের ইস্তফার ফলে মধ্যপ্রদেশের এই রাজ্যসভা আসনটি শূন্য হয়েছিল। উপনির্বাচনে এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন হরদীপ সিং পুরী, যাঁর নতুন মেয়াদ ২০৩০ সালের ২ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এর আগে তিনি উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন এবং মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত হওয়ার পর সম্প্রতি উত্তরপ্রদেশের আসনটি থেকে ইস্তফা দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *