জয়পুর, ১৭ নভেম্বর : দেবউঠনী একাদশী উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং তাঁদের যাতায়াতের সুবিধার্থে রেওয়াড়ি-রিঙ্গাস-রেওয়াড়ি অসংরক্ষিত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো উত্তর পশ্চিম রেলওয়ে ।
উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক অমিত সুদর্শন জানিয়েছেন, ০৮৬৩৭ নম্বর রেওয়াড়ি-রিঙ্গাস এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি বৃহস্পতিবার এবং শুক্রবার রেওয়াড়ি থেকে সকাল ১১.০০ টায় ছেড়ে দুপুর ২.২০ মিনিটে রিঙ্গাসে পৌঁছবে। একইভাবে, বৃহস্পতিবার এবং শুক্রবার ০৮৬৩৮ নম্বর রিঙ্গাস-রেওয়াড়ি এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি রিঙ্গাস থেকে দুপুর ২.৫৫ টায় রওনা দিয়ে সন্ধ্যা ৬.২০ মিনিটে রেওয়াড়িতে এসে পৌঁছবে।
এই স্পেশাল ট্রেনটি উভয় দিকে যাতায়াতের পথে কুন্ড, কাঠুওয়াস, অতেলী, নারনৌল, অমরপুর জোরাসী, নিজামপুর, ডাবলা, মাওয়াঁডা, নিমকাথানা, কাওন্ট এবং শ্রীমাধোপুর স্টেশনে থামবে। এই ট্রেনটিতে ১৩টি সাধারণ শ্রেণির এবং ২টি গার্ডের কামরা সহ মোট ১৫টি কোচ থাকবে।

