রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ , জানালেন দীপাবলির শুভেচ্ছা

নয়াদিল্লি, ৭ নভেম্বর : শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন রামনাথ কোবিন্দ।

সাক্ষাতের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকশিল্পীদের সঙ্গে দেখা করেন তিনি । ‘আর্টিস্টস-ইন-রেসিডেন্স’ কর্মসূচির অধীনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগ দেওয়া শিল্পীরা রয়েছেন রাষ্ট্রপতি ভবনে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী জাতীয় কলা কেন্দ্রের সদস্য সচিব ড. সচ্চিদানন্দ জোশী, কলাদর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. রিচা কাম্বোজ সহ বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পী ও আধিকারিকরা ।

ঐপন , কালামকারী , মাতা নি পছেড়ি, কাবি , পিছুয়াই এবং ওয়ারলির মতো নানা বৈচিত্র্যময় শিল্পরীতির নিদর্শন দেখা গেছে এই বিশেষ অনুষ্ঠানে । শিল্পীরা বিকশিত ভারত’ ভাবনার ওপর ভিত্তি করে তৈরি একাধিক অনন্য শিল্পকর্ম প্রদর্শন করেন এদিন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *