উত্তর প্রদেশে রেললাইনের সুরক্ষায় গ্রামবাসীদের সচেতন করল জিআরপি

বরাবাঁকি, ৬ নভেম্বর : উত্তর প্রদেশে রেললাইনের সুরক্ষা নিশ্চিত করা এবং চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা রুখতে সচেতনতামূলক অভিযান চালাল জিআরপি। শুক্রবার জিআরপির বুঢ়ওয়াল ফাঁড়ির ইনচার্জ দুর্গেশ কুমার পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে রেললাইনের পাশের বুঢ়ওয়াল গ্রাম ও মহাদেবা ক্রসিং এলাকায় গ্রামবাসীদের সঙ্গে একটি সচেতনতামূলক বৈঠক করেন।
বৈঠকে এলাকার বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিদের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করা হয়। পুলিশ আধিকারিকরা জানান, এই ধরনের ঘটনা ট্রেনের যাত্রীদের জীবনকে মারাত্মক বিপদের মুখে ঠেলে দিতে পারে। পাশাপাশি রেলের সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
শুক্রবার পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের কাছে আবেদন জানানো হয়, রেললাইনের আশপাশে কোনও সন্দেহজনক গতিবিধি কিংবা ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নজরে এলে অবিলম্বে পুলিশ অথবা সংশ্লিষ্ট হেল্পলাইনে খবর দিতে হবে। একই সঙ্গে রেলের সম্পত্তি ও যাত্রীদের নিরাপত্তা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। লখনউয়ের রেল পুলিশ সুপারের নির্দেশে এই সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *